২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ২৯ থেকে ৩১ ডিসেম্বর এই তিন দিনের যে কোনো দিন ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
তাই ধারনা করা যায় আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তাছাড়া বিগত সালের ফলাফল উক্ত তারিখের মধ্যেই প্রকাশিত হয়েছে।
Reviewed by Parves Ahmed
on
December 03, 2019
Rating:


No comments: