Fashion

পরীক্ষার খাতায় করনীয় সম্পর্কে (পারভেজ স্যারের) বিশেষ নির্দেশনাঃ-

পরীক্ষার খাতায় করনীয় সম্পর্কেঃ-
১.পরীক্ষার খাতা তথা উত্তর পত্র হাতে পাওয়ার পর প্রথমে রোল,রেজিস্ট্রেশন,বিষয় কোড, ইত্যাদি নিদিষ্ট স্থানে নির্ভুল ভাবে লিখে কালো কালি দ্বারা বৃত্ত বরাট করবে। তারপর স্কেল দিয়ে প্রয়োজনীয় পৃষ্ঠাগুলো মার্জিন টানবে।
২.প্রশ্ন হাতে পাওয়ার পর পুরো প্রশ্ন মনযোগ দিয়ে পড়বে। জানা উত্তর গুলো দিয়ে লেখা শুরু করবে।
৩.সময় ভাগ করবে এবং একই প্রশ্নে অতিরিক্ত সময় দেয়া যাবে না। মনে রাখবে তোমাকে সবগুলির উত্তর দিতে হবে।
৪. M.C.Q  তথা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর প্রদানকালে এক প্রশ্নের বিপরীতে ১টি বৃত্ত বরাট করবে।
৫.কাটা ছেড়া যাবে না যদি কাটতে হয় একটানে কাটবে। যাতে খাতার সুন্দর্য বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবে।
৬.স্পষ্ট অক্ষরেঅক্ষরে লিখতে হবে এবং পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। স্পষ্ট ও সুন্দর হাতের লেখায় ভালো মার্ক পাওয়া যায়।
৭. অযথা সময় নষ্ট করা যাবে না মনে রাখবে পরীক্ষার ১মিনিট অনেক গুরুত্বপূর্ণ যা একবার চলে গেলে আর ফিরে আসবে না।
৮.কালো ও নীল কালি ছাড়া অন্য কোনো রং এর কালি বিশিষ্ট কলম ব্যবহার করবে না। পয়েন্ট মার্ক করার জন্য নীল কালির কলম ব্যবহার করাই উত্তম।
৯.বেশি মার্কের জানা উত্তরগুলি আগে লিখবে, অজানা বা কিছু জানা উত্তর গুলি নিজের মতো করে লিখার চেষ্টা করবে।
১০.উত্তর পত্রে কোনো অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না বা ব্যক্তিগত কোনো তথ্য দেয়া যাবে না কোনো অনুরোধ কিংবা অপ্রাসংঙ্গিক উক্তি লেখা যাবে  না।
নির্দেশনাঃ- পারভেজ__স্যার।

পরীক্ষার খাতায় করনীয় সম্পর্কে (পারভেজ স্যারের) বিশেষ নির্দেশনাঃ- পরীক্ষার খাতায় করনীয় সম্পর্কে (পারভেজ স্যারের) বিশেষ নির্দেশনাঃ-  Reviewed by Parves Ahmed on February 01, 2019 Rating: 5

No comments:

Theme images by chuwy. Powered by Blogger.