Fashion

পাসপোর্টের মেয়াদ ১০ বছর হচ্ছে।

পাসপোর্টের মেয়াদ ১০ বছর হচ্ছে; সেই সঙ্গে উঠে যাচ্ছে সত্যায়ন প্রক্রিয়া ।

আগামীতে পাসপোর্টের মেয়াদ ১০ বছর হচ্ছে। সেই সঙ্গে উঠে যাচ্ছে পাসপোর্টের সত্যায়ন। যে সত্যায়ন নিয়েই সাধারণ লোকজন পাসপোর্ট করতে এসে ভোগান্তিতে পড়েন। এ রকম একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে রয়েছে। সেটি খুব শিগগিরই মন্ত্রিসভায় প্রস্তাব আকারে উত্থাপন করার কথা রয়েছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি পাস হলেই তা কার্যকর হবে। 

গত ১৬ অক্টোবর ২০১৮ ইং পাসপোর্ট ও বহিরাগমন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমান পাসপোর্টের মেয়াদ ৫ বছর। যা খুবই অল্প সময় মনে করা হচ্ছে। যারা পাসপোর্ট নিয়েছেন, তারা পুনরায় রি-ইস্যু করতে আসেন।
তাই পাসপোর্টের বর্তমান মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা সংক্রান্ত একটি প্রস্তাব এ বছরের মাঝামাঝিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেইসঙ্গে পাসপোর্টে যে সত্যায়ন করা হয় সেটিও তুলে দেওয়ার জন্য সুপারিশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করে প্রস্তাবটি গ্রহণ করে আইন মন্ত্রণালয়ে পাসের জন্য পাঠায়। আইন মন্ত্রণালয় সেটি এখন যাচাই-বাছাই করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আইন মন্ত্রণালয় প্রস্তাবটি গ্রহণ করে মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি পাস হলে পাসপোর্টের মেয়াদ ৫ বছরের স্থলে ১০ বছর করা হবে এবং সত্যায়ন উঠে যাবে। পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা জন জীবনে রিনিউ করার দূরভোগ কমবে বলে বিশিষ্ট জনেরা মনে করেন।      
পাসপোর্টের মেয়াদ ১০ বছর হচ্ছে। পাসপোর্টের মেয়াদ ১০ বছর হচ্ছে। Reviewed by Parves Ahmed on January 15, 2019 Rating: 5

No comments:

Theme images by chuwy. Powered by Blogger.