Fashion

বিকাশে পল্লী বিদুৎ বিল পরিশোধ করবেন যেভাবে।

এখন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আর আপনাকে ব্যাংকে লাইন দিতে হবে না বা কোন এজেন্টের দোকানে গিয়েও ভীর জমাতে হবে না। এখন থেকে ঘরে বসেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করুন। কিন্তু কিভাবে এই বিদ্যুৎ বিল দিতে হবে অনেকেই তা জানি না। আজ আমরা জানবো কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিবেন। 
প্রথমেই বলে রাখছি। আপনি যে মাসের বিল পরিশোধ করবেন সেই বিলের পরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে। তারপর আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে বিল পরিশোধ করতে পারবেন।
★ প্রথমে আপনার মোবাইলে *247# ডায়াল করুন।
★এখানে 5 নাম্বারে Pay Bill লেখা আসবে তাই 5 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।
★ এখানে 1 নাম্বারে Electricity লেখা আছে। তাই 1 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।★
 তারপর যে অপশন আসবে সেখানে 1 নাম্বারে PALLI BIDYUT লেখা আছে। তাই 1 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।
★এখন যে অপশন আসবে সেখানে 2 নাম্বারে Pay Bill লেখা আছে। তাই 2 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।
★এখানে 1 নাম্বারে Input Bill A/C Number লেখা আছে। তাই 1 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।
★এখন আপনার বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
★ এবার Enter BIll Month and Year লেখাটি আসলে সেখানে যে মাসের বিল দিবেন সেই মাসের সংখ্যা এবং বছরের সংখ্যা টাইপ করে Send বাটনে ক্লিক করুন। ( যেমন মার্চ, ২০১৮ এর বিলের জন্য 032018 টাইপ করবেন অথবা ডিসেম্বর, ২০১৮ মাসের বিলের জন্য 122018 টাইপ করবেন। এখানে বাম দিক থেকে প্রথম দুইটা সংখ্যা মাসের এবং পরবর্তী ৪ টা সংখ্যা বছরকে প্রকাশ করেছে)
★এবার Enter amount লেখা আসলে সেখানে বিলের টাকার পরিমান সেখানে টাইপ করবেন তারপর Send বাটনে ক্লিক করুন।
★এবার যে লেখাটি ডিসপ্লেতে দেখা যাবে সেখানে Bill payment to Palli Bidyut এবং বিলের অ্যাকাউন্ট নাম্বার, মাসের নাম এবং বিলের টাকার পরিমান ভাল করে দেখে নিন এবং আপনার বিকাশের গোপন পিন নাম্বার টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
আপনার কাজ শেষ। এখন আপনার ফোনে দুইটা এসএমএস আসবে। প্রথমটি আপনার রিকুয়েষ্ট গ্রহণ করা হয়েছে তা জানাবে এবং ২য় টিতে আপনার বিল পরিশোধ সম্পন্ন হয়েছে জানিয়ে একটি TRX ID লেখা আসবে এবং পরবর্তী মাসে আপনার পরিশোধিত বিলটি আর আসবে না। 
বিকাশে পল্লী বিদুৎ বিল পরিশোধ করবেন যেভাবে। বিকাশে পল্লী বিদুৎ বিল পরিশোধ করবেন যেভাবে।   Reviewed by Parves Ahmed on January 23, 2019 Rating: 5

No comments:

Theme images by chuwy. Powered by Blogger.