প্রাথমিকে ক্লাস কার্যক্রমের নতুন সময় নির্ধারণ
প্রাথমিকে ক্লাস কার্যক্রমের নতুন সময় নির্ধারণ:-
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ক্লাস কার্যক্রমের নতুন সময়সীমা নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয়গুলোতে বেধে দেয়া সময় অনুযায়ী ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে কি-না তা উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা মনিটরিং করবেন। পাশাপাশি প্রতি মাসে এ সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। এখন থেকে ঢাকা মহানগরীতে শীতকালে (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল দুপুর ২ টা ৪৫ মিনিট পর্যন্ত। আর ঢাকা মহানগরীতে গ্রীষ্মকালে (মার্চ থেকে নভেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত পাঠদান।
অপরদিকে সারাদেশে (ঢাকার বাইরে) পাঠদানের সময় হবে সকাল সোয়া নয়টা থেকে সোয়া চারটা পর্যন্ত। এর মধ্যে এক শিফটের স্কুলে প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল সোয়া নয়টা থেকে দুপুরে সোয়া একটা এবং ৩য় থেকে পঞ্চম শ্রেণি সকাল সোয়া নয়টা থেকে বিকেল সোয়া চারটা।
এছাড়া দুই শিফটের স্কুলে প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল সোয়া নয়টা থেকে দুপুর সোয়া বারোটা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি দুপুর সোয়া বারোটা থেকে বিকেল সোয়া চারটা । বুধবার (৩০ জানুয়ারি)সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
প্রাথমিকে ক্লাস কার্যক্রমের নতুন সময় নির্ধারণ
Reviewed by Parves Ahmed
on
January 30, 2019
Rating:
Reviewed by Parves Ahmed
on
January 30, 2019
Rating:


No comments: